ইউনিয়ন সমাজকর্মী চূড়ান্ত সাজেশন-২০২৬| DSS Final Suggestion| সমাজসেবা অধিদপ্তরের চূড়ান্ত সাজেশন




ইউনিয়ন সমাজকর্মী চূড়ান্ত সাজেশন ২০২৬

প্রিয় চাকরিপ্রার্থী, আজকের পর্বে আপকামিং সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় কমন উপযোগী মাত্র ৩০০ টি প্রশ্নের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি আমরা ৩ টি পর্বে আপনাদের মাঝে শেয়ার করব। আজ ১ম পর্ব

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটি সাধারণত ৭০ নম্বরের MCQ টাইপ প্রশ্নে হয়ে থাকে। এবারও এরকম ই হবে, বানবণ্টন হবে নিম্নরূপ:

পুরো ৩০০ প্রশ্নের সাজেশন পিডিএফ প্রয়োজন হলে কমেন্টে আপনার মেইল এড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবেন।

মানবণ্টন:

 বাংলা - ২০
 ইংরেজি - ২০
 গণিত - ১৫
 সাধারণ জ্ঞান (GK) - ১৫
 মোট - ৭০ নম্বর


ইউনিয়ন সমাজকর্মী চূড়ান্ত সাজেশন ২০২৬ (১ম পর্ব)

বাংলা (২০টি প্রশ্ন)

১. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?

উত্তর: চর্যাপদ।

২. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তর: ১০টি।

৩. 'অক্ষির সমীপে' - বাক্যটির এক কথায় প্রকাশ কী হবে?

উত্তর: সমক্ষ।

৪. 'গবেষণা' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর: গো + এষণা।

৫. 'মৌমাছি' কোন সমাসের উদাহরণ?

উত্তর: কর্মধারয় সমাস (মৌ আশ্রিত মাছি)।

৬. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?

উত্তর: অসম্ভব কল্পনা।

৭. 'রিকশা' কোন ভাষার শব্দ?

উত্তর: জাপানি।

৮. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

উত্তর: অগ্নিবীণা।

৯. 'কবর' নাটকটির রচয়িতা কে?

উত্তর: মুনীর চৌধুরী।

১০. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর: তপন, দিবাকর বা রবি।

১১. নিচের কোন বানানটি শুদ্ধ? (মুহুর্ত / মুহূর্ত)

উত্তর: মুহূর্ত।

১২. যা পূর্বে ছিল এখন নেই- এক কথায় কী?

উত্তর: ভূতপূর্ব।

১৩. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তর: বিপরীত অর্থে।

১৪. 'চাঁদের হাট' কথাটির অর্থ কী?

উত্তর: আনন্দের প্রাচুর্য বা প্রিয়জনদের সমাগম।

১৫. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?

উত্তর: বিহারীলাল চক্রবর্তী।

১৬. 'উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি (ষ্ণ) কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

উত্তর: ষ্ + ণ।

১৭. 'জলে ও স্থলে চরে যে' - এক কথায় কী হবে?

উত্তর: উভচর।

১৮. 'পদ্মরাগ' গ্রন্থটি কার রচনা?

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

১৯. 'অলিক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর: বাস্তব বা সত্য।

২০. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?

উত্তর: সর্বনাম ও ক্রিয়াপদে।


ইংরেজি (২০টি প্রশ্ন)

২১. What is the synonym of 'Competent'?

উত্তর: Capable (দক্ষ/যোগ্য)।

২২. The antonym of 'Optimistic' is:

উত্তর: Pessimistic (হতাশাবাদী)।

২৩. He died ___ COVID-19. (Fill in the blank)

উত্তর: of (রোগে মারা গেলে of বসে)।

২৪. 'A piece of cake' means:

উত্তর: An easy task (খুব সহজ কাজ)।

২৫. Choose the correct spelling:

উত্তর: Committee.

২৬. What is the noun form of 'Accept'?

উত্তর: Acceptance.

২৭. She is good ___ English.

উত্তর: at (good at অর্থ দক্ষ)।

২৮. The plural form of 'Deer' is:

উত্তর: Deer (Deer-এর plural একই থাকে)।

২৯. He is ___ European. (Use article)

উত্তর: a (উচ্চারণ 'ইউ'-এর মতো হলে a বসে)।

৩০. Translate into English: "সে সাঁতার কাটতে জানে না।"

উত্তর: He does not know how to swim.

৩১. 'Null and void' means:

উত্তর: Invalid (বাতিল)।

৩২. Look ___ the word in the dictionary.

উত্তর: up (Look up অর্থ ডিকশনারিতে শব্দ খোঁজা)।

৩৩. Which one is a collective noun? (Girl / Jury / Water)

উত্তর: Jury (বিচারকমণ্ডলী)।

৩৪. The passive form of "I know him" is:

উত্তর: He is known to me.

৩৫. 'Apple of one's eye' means:

উত্তর: Extremely favorite (চোখের মণি/অত্যন্ত প্রিয়)।

৩৬. The man was accused ___ theft.

উত্তর: of (accused-এর সাথে of বসে)।

৩৭. The verb form of 'Danger' is:

উত্তর: Endanger.

৩৮. 'Hardly' means:

উত্তর: Scarcely / Almost not (কদাচিৎ/নেই বললেই চলে)।

৩৯. He has been ill ___ Friday last.

উত্তর: since (নির্দিষ্ট সময়ের আগে since বসে)।

৪০. Which one is the correct sentence? (He gave me some advices / He gave me some advice).

উত্তর: He gave me some advice.



গণিত (১৫টি প্রশ্ন)

৪১. ১ হতে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

উত্তর: ২৫টি।

৪২. একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

উত্তর: ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ।

৪৩. a+b=7 এবং a-b=3 হলে ab এর মান কত?

উত্তর: 10।

৪৪. শতকরা বার্ষিক কত হার সুদে যেকোনো আসল ৫ বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?

উত্তর: ২০%।

৪৫. ০.১ × ০.০১ × ০.০০১ = কত?

উত্তর: ০.০০০০০১।

৪৬. বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

উত্তর: ৯ গুণ।

৪৭. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে?

উত্তর: অতিভুজ।

৪৮. ১, ৩, ৬, ১০, ১৫, ... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর: ২১ (পার্থক্য ২, ৩, ৪, ৫, ৬ করে বাড়ছে)।

৪৯. চালের মূল্য ২০% বৃদ্ধি পেলে, চালের ব্যবহার শতকরা কত কমালে খরচের কোনো পরিবর্তন হবে না?

উত্তর: ১৬.৬৭% বা ১৬ ২/৩%।

৫০. x^2 - y^2 = 8 এবং x-y = 2 হলে x+y = কত?

উত্তর: 4।

৫১. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। পরিসীমা ৬৪ মিটার হলে ক্ষেত্রফল কত?

উত্তর: ১৯২ বর্গমিটার।

৫২. কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল ঐ সংখ্যাটিই হবে?

উত্তর: ৭০।

৫৩. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কতগুণ হবে?

উত্তর: ৪ গুণ।

৫৪. ৯ কোটি সমান কত মিলিয়ন?

উত্তর: ৯০ মিলিয়ন (১ মিলিয়ন = ১০ লাখ)।

৫৫. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৮:৩। তাদের বর্তমান বয়স কত?

উত্তর: পিতা ৩৫


সাধারণ জ্ঞান (১৫)

৫৬. সম্প্রতি বাংলাদেশে কততম গণভোট অনুষ্ঠিত হয়েছে? 

উত্তর: ৪তম।

​৫৭. বর্তমান বাংলাদেশের জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন খাতে?

উত্তর: সেবা (Service) খাতে।

​৫৮. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের বছর কোনটি?

উত্তর: ২০৩০ সাল।

​৫৯. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে?

উত্তর: ভারত ও পাকিস্তান।

​৬০. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?

উত্তর: মৌলভীবাজার।

​৬১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১শে ফেব্রুয়ারি) জাতিসংঘ কর্তৃক কবে স্বীকৃতি পায়?

উত্তর: ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।

​৬২. লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে কোন খাল?

উত্তর: সুয়েজ খাল।

​৬৩. বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তর: বেগম খালেদা জিয়া।

​৬৪. ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ (Football World Cup) যৌথভাবে কোন কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর: আমেরিকা, কানাডা ও মেক্সিকো।

​৬৫. ‘ভলগা’ নদীটি কোন দেশে অবস্থিত?

উত্তর: রাশিয়া (এটি ইউরোপের দীর্ঘতম নদী)।

​৬৬. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?

উত্তর: সুপ্রিম কোর্ট।

​৬৭. সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা?

উত্তর: ইউনেস্কো (UNESCO)।

​৬৮. বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ কোনটি?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র (USA)।

​৬৯. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: ৭ মার্চ ১৯৭৩ সালে।

​৭০. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?

উত্তর: ৫ই জুন।


ফেসবুক যুক্ত হোন আমাদের সাথে




বাকি ৩ পর্ব পেতে নিয়মিত ভিজিট করুন nkstudycare.com

নবীনতর পূর্বতন

Ads

Ads